গড়াই নদীর তীরে জসীমউদ্দীন হাতে কলমে ১ . ১ কবি জসীমউদ্দীন কোন অভিধায় অভিহিত ? উত্তর :- কবি জসীমউদ্দীন ‘ পল্লিকবি ’ অভিধায় অভিহিত। ১ . ২ তাঁর লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। উত্তর :- জসীমউদ্দীনের লেখা দুটি কাব্যগ্রন্থের নাম , ‘ নক্সীকাঁথার মাঠ ’ ও ‘ ধানক্ষেত ’ । ২ . একটি বাক্যে উত্তর দাও : ২ . ১ কবিতায় বর্ণিত নদীটির নাম কী ? উত্তর :- জসীমউদ্দীন রচিত ‘ গড়াই নদীর তীরে ’ কবিতায় বর্ণিত নদীটির নাম , গড়াই নদী। ২ . ২ মাচানের পরে কী আছে ? উত্তর :- জসীমউদ্দীন রচিত ‘ গড়াই নদীর তীরে কবিতায় মাচানের পরে আছে সিম - লতা আর লাউ - কুমড়োর ঝাড়। ২ . ৩ মানুষের বসত করার কথা এখানে কারা বোঝেনি ? উত্তর :- জসীমউদ্দীন রচিত ‘ গড়াই নদীর তীরে ’ কবিতায় বনের পাখিরা বোঝেনি এখানে মানুষ বসত করে। ২ . ৪ উঠানেতে কী কী শুকাচ্ছে ? উত্তর :- জসীমউদ্দীন রচিত ‘ গড়াই নদীর তীরে ’ কবিতায় উঠোনেতে মটরের ডাল , মসুরের ডাল , কালোজিরে , ধনে , লংকা - মরিচ প্রভ...