নাটোরের কথা অবনীন্দ্রনাথ ঠাকুর হাতে কলমে ১ . ১ অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুটি বইয়ের নাম লেখো। উত্তর :- অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুটি বইয়ের নাম , ‘ রাজকাহিনী ’ ও ‘ শকুন্তলা ’ ১ . ২ তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কোন সম্পর্কে সম্পর্কিত ? উত্তর :- অবনীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো। ২ . নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো : ২ . ১ ‘ আজ সকালে মনে পড়ল একটি গল্প ’ – লেখকের অনুসরণে সেই ‘ গল্পটি ’ নিজের ভাষায় বিবৃত করো। উত্তর :- অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘ ঘরোয়া ’ গ্রন্থ থেকে নেওয়া ‘ নাটোরের কথা ’ পাঠ্যাংশে লেখকের একটি গল্প মনে পড়ে। স্বদেশি যুগের সময় কী করে তারা বাংলা ভাষার প্রচলন করেছিলেন সেই গল্প। লেখকের কথা অনুযায়ী গল্পটি এমন , ভূমিকম্পের বছরে নাটোরে প্রভিন্সিয়াল কনফারেন্সের আয়োজন করা হয়েছিল। নাটোরের মহারাজা জগদিন্দ্রনাথ ছিলেন রিসেপশন কমিটির প্রেসিডেন্ট। লেখকরা তাকে নাটোর বলেই সম্বোধন করতেন। নাটোর নিমন্ত্রণ করেছিলেন ...