গোলক (Sphere)
১. একটি গোলকাকার বলের ব্যাস ৪২ সেমি হলে, বলটির সমগ্রতলের ক্ষেত্রফল কত বর্গ সেমি হবে?
২. একটি লোহার গোলকের ব্যাস ১৪ সেমি হলে, সেটিকে রঙ করতে প্রতি বর্গ সেমিতে ২.৫০ টাকা হিসেবে কত খরচ পড়বে?
৩. ১৪ সেমি ব্যাসবিশিষ্ট একটি নিরেট পাথরের গোলকাকার বলে কতটা পরিমাণ পাথর আছে হিসাব করো।
৪. ০.৭ ডেসিমি ব্যাসার্ধের একটি গোলকাকার বল জলপূর্ণ চৌবাচ্চায় ডোবালে কতটা পরিমাণ জল অপসারিত হবে?
৫. যদি কোনো গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল ২৪৬৪ বর্গ মিটার হয়, তবে ওই গোলকটির আয়তন কত হবে?
অর্ধগোলক (Hemisphere)
৬. একটি নিরেট অর্ধগোলকাকার ঘনবস্তুর ব্যাসার্ধের দৈর্ঘ্য ১৪ সেমি হলে, তার বক্রতলের ক্ষেত্রফল কত?
৭. একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ৭ সেমি হলে, তার সমতলের ক্ষেত্রফল কত বর্গ সেমি?
৮. একটি নিরেট অর্ধগোলকাকার পাথরের পেপারওয়েটের ব্যাসার্ধের দৈর্ঘ্য ১৪ সেমি হলে, তাতে কতটা পরিমাণ পাথর আছে?
৯. একটি নিরেট অর্ধগোলকাকার ঘনবস্তুর ব্যাসার্ধের দৈর্ঘ্য ১৪ সেমি হলে, তার সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে?
১০. একটি অর্ধগোলাকৃতি বাটি তৈরি করতে ১৭৩.২৫ বর্গ সেমি পাত লাগলে, বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত হবে?
Comments
Post a Comment